Breaking News
Home / TRENDING / এন আর সি বিরোধী লড়াই চলবে, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

এন আর সি বিরোধী লড়াই চলবে, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নীল রায়।

এন আর সি (NRC) বিরোধী আন্দোলন তিনি চালিয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার রাজাবাজার থেকে মল্লিক বাজার মোড় পর্যন্ত মিছিলে হাঁটার আগের নিজের বক্তৃতায় এমনটাই বললেন তিনি। মমতা বলেন, “ছাত্রাবস্থা থেকে আন্দোলন করেছি। আন্দোলনের গতি বুঝি। প্রথমদিন বলেছি এটা হতে পারে না। ছাত্র আন্দোলনের পাশে আছি। আন্দোলন করলে পড়ুয়াদের হুমকি দেওয়া হচ্ছে। আন্দোলনের ভয়ে হস্টেল বন্ধ করে দেওয়া হচ্ছে। ছাত্রদের অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি।”

মুখ্যমন্ত্রী বলেন, “জীবন দিয়ে অধিকার রক্ষার আন্দোলন চলবে। বাংলায় ধর্মীয় বিভাজন করা যাবে না।” এদিনের মিছিলে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, কোনও সম্প্রদায়ের মানুষজনকে দেশছাড়া করা যাবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *