Breaking News
Home / TRENDING / পণের দাবিতে রাজধানীতে আত্মঘাতী এয়ার হোস্টেস

পণের দাবিতে রাজধানীতে আত্মঘাতী এয়ার হোস্টেস

নিজস্ব সংবাদদাতা
পণের দাবিতে অত্যাচার সহ্য না করতে পেরে আত্মঘাতী হলেন এক এয়ার হোস্টেস। দিল্লির পশ্চিম বিহারের এক সম্ভ্রান্ত ফ্ল্যাটে স্বামী ময়ঙ্ক সিংঘবী ও শ্বশুর, শাশুড়ির সঙ্গে থাকতেন লুফতানজা এয়ারলাইন্সের ৩২ বছর বয়সী এয়ার হোস্টেস অনিসিয়া বাটরা। অভিযোগ, বিয়ের পর থেকেই অনিসিয়ার ওপর পণের দাবিতে শারিরীক ও মানসিক অত্যাচার চালাতে শুরু করে ময়ঙ্ক। অনিসিয়ার মা মিটমাট করাতে এলে ময়ঙ্ক তাঁকেও মারধর করে বলে অভিযোগ । ঘটনার দিন ময়ঙ্ক বাড়িতে থাকলেও অনিসিয়ার ঘরে আসেনি বলে মাকে মেসেজ করে অনিসিয়া। এরপর সে তাঁর বাবা ও ভাইকে জানায় ময়ঙ্ক অনিসিয়াকে ঘরে বন্ধ করে দিয়েছে । ভাইকে পুলিশে খবর দিতে বলে সে। এরপর আর অনিসিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেনি তাঁর পরিবার। পুলিশ তাদের ঘটনার খবর জানায় । অন্যদিকে ময়ঙ্কের দাবি অনিসিয়া হতাশায় আত্মঘাতী হয়েছে। ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *