নিজস্ব সংবাদদাতা
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এনের নেতাদের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অপরাধে মামলা দায়ের করল সে দেশের প্রশাসন। এই নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসমূলক কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। এফআইআর-এ পিএমএল-এন নেতা ও নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ, প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসী সহ আরও অনেক হেভিওয়েট নেতার নাম রয়েছে। ১৩ জুলাই লাহোরে আইন উপেক্ষা করে লং মার্চ করায় এই নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, ২৫ জুলাই পাকিস্তানে নির্বাচন। তার আগে দলের মনোবল ভেঙে দিতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে মনে করছে পিএমএল-এনের নেতারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news