Breaking News
Home / TRENDING / চাকরির টোপে কিশোরী পাচার, মুখ্যমন্ত্রীর দফতরে জানিয়েও সুরাহা হয়নি

চাকরির টোপে কিশোরী পাচার, মুখ্যমন্ত্রীর দফতরে জানিয়েও সুরাহা হয়নি

নিজস্ব সংবাদদাতাঃ

সোনারপুর, ১৬ জুলাই: চাকরির টোপ দিয়ে দ্বাদশ শ্রেণির এক কিশোরীকে পাচার করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর মাস ফুরোতে চললেও এখনও সন্ধান মেলেনি। দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার অন্তর্গত আড়াপাঁচ এলাকা থেকে গত ২২ জুন নিখোঁজ হয় প্রিয়াঙ্কা মণ্ডল নামে বছর আঠারোর ওই ছাত্রী। এ বিষয়ে সোনারপুর থানায় বার বার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন নিখোঁজ ছাত্রীর মা। এমনকী মুখ্যমন্ত্রীর দফতরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। মেয়েকে ফিরে না পেয়ে ভেঙে পড়েছেন সুমতি মণ্ডল।

গত ২২ জুন কলকাতার আয়ার কাজ সেরে বাড়ি ফিরে সুমতি দেখেন প্রিয়াঙ্কা ঘরে নেই। দীর্ঘ সময় পরেও ফেরেনি মেয়ে। শেষ পর্যন্ত মাকে মোবাইল ফোনে প্রিয়াঙ্কা জানায় যে সে টাটানগরে আছে। কলকাতার এক বান্ধবীর সঙ্গে চাকরির খোঁজে সেখানে গিয়েছে। দিন দুয়েকের মধ্যে ফিরে আসার কথা জানায় প্রিয়াঙ্কা।

কিন্তু তারপর প্রিয়াঙ্কা আর যোগাযোগ করেনি। বাড়ির আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চাকরির সন্ধানে পাচারকারীদের খপ্পড়ে পড়েছে সে বলে অনুমান পরিবারের লোকদের। এ বিষয়ে একাধিকবার সোনারপুর থানায়, ভবানীভবনে অভিযোগ জানিয়েছেন প্রিয়াঙ্কার মা সুমতি মণ্ডল। মেয়ের সন্ধান না পেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থও হন সুমতি দেবী। যদিও সেখান থেকে ফের সোনারপুর থানায় পাঠানো হয় তাকে। কিন্তু আজ পর্যন্ত প্রিয়াঙ্কার সন্ধান দিতে পারেনি পুলিশ।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *