ওয়েব ডেস্ক:
আকাশে বাতাসে লাল ডায়েরি! নিরিহ লাল ডায়েরি দেখলেও বুকটা ধক করে উঠছে—এই কি সেই সোনে কি খাজানা! সিবিআই খুঁজছে যে ডায়েরি। যে ডায়েরি গায়েব করেছেন রাজীব কুমার বলে সন্দেহ অনেকের। যদিও ডায়েরির আসল মালিক জেলবন্দি অনেক দিন। চিটফান্ড সারধার মালিক সুদীপ্ত সেন এবার লাল ডায়েরি নিয়ে রহস্য আরও বাড়িয়ে দিলেন।
অথচ সুদীপ্ত সেনের লাল ডায়েরি থেকে বিভিন্ন তথ্য পাওয়া যেতে পারে বলে তদন্তকারী সংস্থা সূত্রে আগেই জানা গিয়েছিল। প্রশ্ন হল, ওই ডায়েরি এখন কোথায়? একটি মামলায় আজ বারাসত আদালতে আনা হয় সুদীপ্ত সেনকে। আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, কোথায় রয়েছে লাল ডায়েরি, পেনড্রাইভ আর ল্যাপটপ? প্রথমে কিছু বলতে চাননি সুদীপ্ত। তারপর বলেন, আমি কিছু জানি না। পরেই বলেন, আমার কাছে কোনও লাল ডায়েরি ছিল না। পেনড্রাইভ, ল্যাপটপও ছিল না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news