Breaking News
Home / TRENDING / আরেক বিজেপি নেতার সভা বাতিল করল প্রশাসন, জানতে ক্লিক করুন

আরেক বিজেপি নেতার সভা বাতিল করল প্রশাসন, জানতে ক্লিক করুন

চিরঞ্জিত ঘোষ:

বহরমপুর: যোগীর পরে এবার কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সাহানাজ হোসেনের সভা বাতিল করল প্রশাসন। মুর্শিদাবাদের লালবাগের বিজেপির সভা বাতিল করল প্রশাসন।

পরপর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা বাতিল করে রাজ্য সরকার। এবার মুর্শিদাবাদে সাহানাজ হোসেনের সভাও বাতিল করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের লালবাগে বিজেপির সভা করার কথা ছিল। সেই সভায় যোগ দিতে এদিন দুপুরেই মুর্শিদাবাদে চলে আসেন কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সাহানাজ হোসেনে। কিন্তু জেলা প্রশাসন অনুমতি না দেওয়ায় সভা বাতিল করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিন সভা বাতিল হওয়াতে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সাহানাজ হোসেনে। লালবাগের একটি বেসরকারি অনুষ্ঠানে সাংবাদিক বৈঠক করে জেলা প্রশাসনের কড়া সমালোচনা করেন সাহানাজ হোসেন । তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে পুলিশবালা তৃণমূলের থেকে বড় হয়ে গেছে। মুর্শিদাবাদ জেলায় মঙ্গলবার ও বুধবার দুটি সভা ছিল বিজেপির কিন্তু প্রশাসন একটি সভারও অনুমতি দেয়নি। যতই এমন অন্যায় ভাবে মুখ্যমন্ত্রী বিরোধীদের দমন করুক না কেন আমাদের সংগ্রাম চলবেই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুঘলকি রাজ চালাচ্ছেন, বলেও জানান সাহানাজ। বিজেপি নেতার আরও অভিযোগ, এখানকার পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মীর মতো কাজ করছে। এই কারণেই আমাদের সভা বাতিল হয়েছে। কিন্তু আমার মুর্শিদাবাদ জেলায় আসা বন্ধ করতে পারেনি।

তিনি আরও বলেন, ইন্দিরা গাঁধীর জারি করা জরুরি অবস্থার সময় আমরা লড়াই করেছি, আজ পশ্চিমবঙ্গের এই সরকারের সাথে লড়াই করেছি। আমরা এই সরকারকে উৎখাত করবোই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *