চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ওড়িশায় জেলবন্দী চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত আইকোর কর্তা অনুকূল মাইতি মারা গিয়েছেন। আর তারপরেই প্রশ্ন উঠেছে, কলকাতায় জেলবন্দী চিটফান্ড কাণ্ডে অন্যতম অভিযুক্ত সুদীপ্ত সেনকে নিয়ে। ২০১৩ সালে সারধা কেলেঙ্কারি (Saradha Scam) করে পলাতক সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়। সেই থেকে প্রায় সাত বছর ধরে জেলবন্দী রয়েছেন তিনি। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দী সুদীপ্ত সেন (Sudipta Sen)। নানা সময়ে তাঁর রুগ্ন চেহারার ছবি ভেসে ওঠে সংবাদমাধ্যমে। রাজ্য রাজনীতিও সংবাদের শিরোনামে এক সময় উঠে আসা এই চিটফান্ড কর্তা জেলে নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন বলে খবর। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর চিকিৎসা করা হচ্ছে যথাযথ ভাবে।
কিন্তু এদিন ওড়িশায় অনুকূল মাইতির মৃত্যুর পর আবারো বাংলার রাজনৈতিক মহলের আলোচনায় উঠে এসেছে সুদীপ্ত সেনের নাম। মাঝেমধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসেন এই চিটফান্ড কর্তা। বেশিরভাগ ক্ষেত্রেই আদালতে হাজিরায় দেখা যায় তাঁকে। রুগ্ন শরীরে এখন চেনাই দায় সুদীপ্ত সেনকে। গালে কাঁচা পাকা দাড়ি, পরনে জেলের জামাকাপড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছেন সুদীপ্ত সেন। তাই অনুকূল মাইতির মৃত্যুর পর তাঁকে নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, তাঁর পরিণতি নিয়ে। প্রসঙ্গত, সারধা-কর্তা সুদীপ্ত সেনের সঙ্গেই জেলে বন্দি রয়েছেন রোজভ্যালি মামলায় অভিযুক্ত গৌতম কুন্ডু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news