চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামী বুধবার থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে লোকাল ট্রেন (Local Train) । তার আগেই পূর্ব রেলওয়ে চলছে জোর কদমে প্রস্তুতি। সোমবার কলকাতা থেকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO Eastern Railway) নিখিল চক্রবর্তী জানিয়েছেন, বুধবার থেকে লোকাল ট্রেন চালু হলে অন্যান্য সময়ে যে পরিমাণ ট্রেন চলত তার ৮৪ শতাংশ ট্রেন চলাচল করবে ।আগে অফিস টাইমে ট্রেন চলত হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের ১৭৭টি তার জায়গায় আগামী বুধবার থেকে করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতির মধ্যে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের ট্রেন চলবে ১৪৮টি। তবে তার আগে সাধারণ মানুষকে অনেক বেশি সচেতন করলেন নিখিল চক্রবর্তী।
তিনি জানিয়েছেন, যারা লোকাল ট্রেনে উঠবেন, তাদের প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে এবং মেট্রোর মত এখানেও দুটি সিটের মাঝখানে একটি সিটে বসতে দেওয়া হবে না। এর পাশাপাশি মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আজ থেকে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের মান্থলির কাউন্টার খুলে গেছে। করোনার আগে যাদের মান্থলি নষ্ট হয়েছিল তাদের মান্থলি ক্যারি ফরওয়ার্ড করা হবে। তবে যারা দাঁড়িয়ে যাবেন ট্রেনে তারাও যেন নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখে সেই দিকটাও এদিন তুলে ধরেছেন নিখিল চক্রবর্তী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news