ওয়েব ডেস্ক:
রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে গিয়ে বেলাগাম সুব্রত মুখোপাধ্যায়। এদিন তৃণমূল নেতা তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মন্তব্য, ‘খুচরো আন্দোলন না করে বড় আন্দোলন করুন, যাতে পুলিশকে গুলি চালাতে হয়, ২০টা লোক মরে।’ সুব্রতর বিস্ফোরক মন্তব্য, ‘এত খুচরো আন্দোলন না করে বড়ো আন্দোলন করুন। গঙ্গার ওপারে গিয়ে এই যে করছেন, তাতে আপনারা একটা জায়গা পর্যন্ত যাবেন। পুলিশ আপনাদের আটকাবে, ছবি হবে, আমরা দেখব। তাতে লাভ কী! এমন আন্দোলন করুন, যাতে বাধ্য হয়ে পুলিশকে গুলি চালাতে হয়। ২০ টা লোক মরে । খাদ্য আন্দোলন সরকার বদলে ছিল।’
স্বভাবতই সুব্রত মুখোপাধ্যায়ের এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। আসলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কাটমানি ইস্যুতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বৃহস্পতিবার গোটা পশ্চিমবঙ্গে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। যেমন, এদিন সকালেই নবান্নের সামনে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। রাজ্যের অন্য প্রান্তেও বিক্ষোভের আঁচ পাওয়া যায়।
দুর্গাপুরে কাঁকসায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কাঁকসা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। উল্লেখ্য, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লোকসভা ভোটের আগে থেকেই সোচ্চার হয়েছে বিজেপি। যা এখনও অব্যাহত। এই প্রসঙ্গে প্রশ্ন করতেই বেলাগাম মন্তব্য করেন সুব্রত মুখোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news