জয় ঘোষ।
প্রধানমন্ত্রীর ডাকা নৈশভোজে পশ্চিমবঙ্গে পরিস্থিতি নিয়ে স্মারকলিপি তুলে দেবেন রাজ্য বিজেপির তিন সাংসদ। বৃহস্পতিবার রাতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা নৈশভোজে আমন্ত্রন জানানো হয়েছে বিজেপির সাংসদদের। বঙ্গ বিজেপির তিন সাংসদের প্রতিনিধি দল এই নৈশভোজে উপস্থিত থাকবেন। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, মালদহ উত্তরের সাংসদ খগেন মূর্মু ও বাঁকুড়ার সাংসদ ড: সুভাষ সরকারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি স্মারকলিপি তুলে দেওয়া হবে বিজেপি সাংসদের পক্ষ থেকে। সেই স্মারকলিপিতে ভাটপাড়া সহ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হবে বিজেপির ১৮ জন সাংসদের পক্ষ থেকে। প্রতিটি রাজ্য থেকে তিন জন সাংসদকে আমন্ত্রন করা হয়েছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিশেষ কাজে ব্যস্ত থাকায় তাঁর নির্দেশেই এই প্রতিনিধিদল ঠিক করা হয়েছে। বাঁকুড়ার সাংসদ তথা বিজেপির সহ সভাপতি ড: সুভাষ সরকার বলেন, ” রাজ্যের আইনশৃঙ্খলা সহ একাধিক সমস্যা কথা প্রধানমন্ত্রীকে জানাব। যেহেতু প্রধানমন্ত্রীকে অনেক দিন পর আমরা কাছে পাচ্ছি। যেটুকু সময় পাব রাজ্যের সমস্যার কথা তুলে ধরবো।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news