ওয়েব ডেস্ক:
রাফায়েল তর্জা চলছেই। সুপ্রিম কোর্টের রায়ের পর একদিকে যখন বিজেপি চেপে ধরেছে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে, উলটো দিকে কংগ্রেসও ভাঙব তবু মচকাব না মনোভাব দেখাচ্ছে। গতকালই রাহুল গাঁধী ফের জানিয়েছেন ‘চৌকিদারই চোর হ্যায়’ ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে মল্লিকার্জুন খারগের মতে, রাফালে বিমানের দাম সংক্রান্ত ক্যাগ-এর রিপোর্ট তিনি হাতে পাননি। উল্লেখ্য, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মল্লিকার্জুন খারগে। অতএব তাঁর অভিযোগটি গুরুত্বপূর্ণ। তবে খাড়গেকে পালটা দিয়েছেন বিতর্কিত বিজেপি নেতা সুব্রহ্মণিয়াম স্বামী। স্বামী আজ বলেন, পিএসি-র চেয়ারম্যান হিসাবে খারগে রিপোর্ট যদি না পেয়ে থাকেন তাহলে তাঁর আদালতের দ্বারস্থ হওয়া হওয়া উচিত।
উল্লেখ্য, রাফালে নিয়ে শুক্রবারের রায়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে তদন্তের দাবি জানিয়ে দায়ের হওয়া সমস্ত পিটিশন খারিজ করে দিয়েছে আদালত। এরপর কংগ্রেস নতুন করে রাফালে মামলায় সংসদে আলোচনা ও যৌথ সংসদীয় কমিটি তৈরির দাবিতে সরব হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news