নীল বণিক:
লোকসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গে রাম মন্দিরের জিগির তুলল হিন্দু জাগরণ মঞ্চ। শহীদ মিনারের পাদদেশে শনিবার হিন্দু জাগরণ মঞ্চ অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের দাবিতে রাজ্যে তাদের প্রথম সভা করল। গো-বলয়ের হিন্দুবাদী নেত্রী স্বাধ্বী সরস্বতী রাম মন্দির নির্মাণের দাবিতে রীতিমতো সুর চড়ালেন। তিনি এদিন বলেন, প্রয়োজনে কেন্দ্র অর্ডিনেন্স জারি করে রাম মন্দির নির্মাণ করুক। লোকসভা ভোটের আগে রাম মন্দির নিয়ে হিন্দু জাগরণ মঞ্চ কোনওরকম রাজনীতি চায় না। আমরা চাই রাম মন্দির নির্মাণ হোক।
শনিবার রাম মন্দির নির্মাণে কলকাতার মানুষের সহযোগীতা চান স্বাধ্বী সরস্বতী। এমনকি তিনি বলেন, সরকার বুঝি না। রাম মন্দির নির্মাণ হোক সেটাই চায় হিন্দু জাগরণ মঞ্চ। বাংলা থেকেও রাম মন্দির নির্মাণের জন্য ইট নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

রাম মন্দির নির্মাণের পাশাপাশি বাংলায় বেআইনি অনুপ্রবেশ নিয়েও মুখ খোলেন স্বাধ্বী সরস্বতী। তাঁর অভিযোগ বহু বাংলাদেশী বেআইনিভাবে এদেশে বসবাস করছে। তাদের কেন্দ্র ও রাজ্য সরকারের এক হয়ে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। বেআইনি বাংলাদেশী অনুপ্রবেশের জন্য তিনি সরাসরি তৃণমূল কংগ্রেস সরকারকে কাঠগড়ায় দাঁড় করান আজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news