ওয়েব ডেস্ক:
জ্ঞানপীঠ ফের বাঙালির। শঙ্খ ঘোষের পর এই সম্মান পেতে চলেছেন অমিতাভ ঘোষ। ইতিমধ্যে শুক্রবার জ্ঞানপীঠ পুরষ্কার প্রাপকের নাম ঘোষণা হয়ে গেছে। সেই নাম ‘অপর বাঙালি’ বঙ্গতনয় অমিতাভ ঘোষের। ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে সামগ্রিক ভাবে সাহিত্যে অসাধারণ কাজের জন্য তাঁকে এই সম্মান জানানো হচ্ছে।
পুরস্কার ঘোষণার পর অমিতাভ ঘোষ সম্পর্ক বলা হয়েছে, চিরাচরিতভ রীতি ভেঙে নতুন আঙ্গিক সাহিত্য রচনা করেছেন অমিতাভ ঘোষ। ইতিহাস এবং আধুনিকতার মিশেল দেখা যায় তাঁর উপন্যাসে। সেই কারণেই জ্ঞানপীঠ পুরষ্কার প্রাপকদের ঐতিহাসিক তালিকায় ঠাঁই পেল তাঁর নাম।
উল্লেখ্য, ১৯৫৬ সালে কলকাতায় জন্ম অমিতাভ ঘোষের। তিনি একজন গদ্য সাহিত্যিক তথা সাহিত্য সমালোচক। ভারতীয় ইংরেজি সাহিত্যে বহুদিনের পরিচিত নাম । অমিতাভ দ্য ডুন স্কুল, দিল্লির সেন্ট স্টিভেনস কলেজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। অক্সফোর্ড থেকে সামাজিক নৃবিজ্ঞানে পিএইচডি করেন।

এখনও পর্যন্ত তাঁর উপন্যাসের সংখ্যা ছয়। সর্বশেষটির নাম ‘সি অব পপিজ’। যেতি ব্রিটিশ-চীনের আফিম যুদ্ধের পটভূমিতে রচিত। ২০০৪ সালে প্রকাশিত ‘দ্য হাংগ্রি টাইড’ সুন্দরবনের পটভূমিতে লেখা। এর আগে ১৯৯০ সালে ‘দ্য শ্যাডো লাইন’ উপন্যাসের জন্য অমিতাভ সাহিত্য অকাদেমি পান। এছাড়াও ১৯৯৫ সালে রচিত ‘ক্যালকাটা ক্রোমোজোম’-এর জন্য পান আর্থার সি ক্লার্ক পুরস্কার। ২০০৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
আর এবার ৫৪ তম জ্ঞানপীঠ পেতে চলেছেন অমিতাভ ঘোষ। এর আগে যে পুরস্কার শঙ্খ ঘোষ (২০১৮)। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৯৬৬), বিষ্ণু দে (১৯৭১), আশাপূর্ণা দেবী (১৯৭৬), সুভাষ মুখোপাধ্যায় (১৯৯১) এবং মহাশ্বেতা দেবী(১৯৯৬)-র মতো কিংবদন্তি বাঙালি লেখকেরা পেয়েছেন জ্ঞানপীঠ পুরষ্কার পেয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news