কিশোর ঘোষ:
গতকাল, ২৮ অক্টোবর ছিল বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি সুবোধ সরকারের জন্মদিন। ষাট বছরে পা দিলেন ‘দ্বৈপায়ন হ্রদের ধারে’র কবি। গতকাল কবিকে নিয়ে একাধিক অনুষ্ঠান হল শহরে। সকালে শিশিরমঞ্চের অনুষ্ঠানে পালিত হল কবির জন্মদিন, তাঁকে দেওয়া হল সংবর্ধনা, এইসঙ্গে প্রকাশিত হল সুবোধ কেন্দ্রীক গ্রন্থ—‘না-কাটা হিরের দ্যুতি’। যেটি আসলে কবিকে নিয়ে নানজনের স্মৃতি, রচনা, সাক্ষাৎকার ও অজস্র ছবির একটি সংকলন। ‘সুবোধ ৬০’ নামের এই অয়োজনে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজন। এই অনুষ্ঠানে কবির গায়ক সত্বাও প্রকাশিত হয় গতকাল।

সন্ধ্যায় জীবনানন্দে সভাঘরে ছিল আরও এক অনুষ্ঠান ‘দ্বৈপায়ন হ্রদের ধারে, ষাটে সুবোধ’। এই অনুষ্ঠানে কেক কাটলেন কবি। তাকে দেওয়া হল সংবর্ধনা। এছাড়াও ছিল সুবোধের কবিতা পাঠ ও কবিতা নিয়ে আলোচনা। সন্ধ্যার অনুষ্ঠানটি যৌথ আয়োজক ছিল সহজ, ঘাসের আড্ডা, কথাস্বপ্ন ও সৌরভ চন্দ্র। গতকাল সুবোধকে ঘিরে ছিলেন তাঁর অগ্রজ, সমসাময়িক এবং অসংখ্য তরুণ কবিরা। আর অলক্ষে ছিলেন গোটা পৃথিবীর বাংলা কবিতার অসংখ্য অসংখ্য পাঠক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news