নীল বণিক:
২০১৯-এর আগে রাজ্য যুব মোর্চাকে চাঙ্গা করতে চাইছেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যেয় সঙ্গে রাজনৈতিক লড়াইতে দলের যুব সংগঠনকে আরও বেশি করে ময়দানে নামাতে চাইছেন বেজিপির সর্বোভারতীয় সভাপতি। তার জন্য হায়দরাবাদের সর্বভারতীয় যুব মোর্চার অটল যুব সম্মেলনে বিশেষ চিত্রনাট্য তৈরি করলেন যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজন।
২০১৯ এর লড়াইতে রাজ্য যুব মোর্চার জন্য অটল যুব সম্মলনে আলাদা গুরুত্ব দেওয়া হয়। ডিসেম্বরে রথযাত্রা মিটলেই এরাজ্যেও বৃহত্তর যুব সম্মেলন করবে সর্বভারতীয় যুব মোর্চার নেতৃত্ব। টানা তিনদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সম্মেলন হবে বলে দলীয় সূত্রের খবর। রাজ্যের প্রত্যেকটি বুথের যুব মোর্চার সদস্যদের নিয়ে হবে এই আয়োজন। ২০১৯ এর লড়াইতে রাজ্য যুব মোর্চার ভূমিকা নিয়েই এই সম্মেলন হবে। বর্তমানে হায়দরাবাদের সম্মেলন রাজ্য যুব মোর্চার প্রায় ১০০০ জন কর্মী যোগদান করেছেন।
ডিসেম্বর মাসের রথযাত্রার পাশাপাশি রাজ্য যুব মোর্চার কর্মসূচী নিয়েও হায়দরাবাদে আলোচনা হয়। টেট কেলেঙ্কারি, চিটফান্ড কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে রাজ্য যুব মোর্চা আন্দোলনের তীব্রতা আগামী দিনে আরও বাড়াতে চলেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news