কিশোর ঘোষ:
কবি তিনি। সুবোধ সরকার। সারাক্ষণ শিল্পের ভেতর বেঁচে থাকাই তাঁর স্বভাব। ফলে তিনি পরকীয়া সংক্রান্ত সুপ্রিম কোর্টের আজকের রায়কে পাশে ফেললেন শিল্পের, সাহিত্যের।
প্রথমে বললেন, ‘ভালোই তো হল।’ কিন্তু একটু থমকে বললেন, ‘জানি না এরপর ঘরে বাইরের কী হবে! রবীন্দ্রনাথের সাহিত্য, সত্যজিৎ-এর সিনেমার মতো অসংখ্য শিল্পে যেভাবে পরকীয়া এসেছে তার স্বাদ অক্ষুন্ন থাকবে তো!’ বিশেষ কারণেই একথা বললেন কবি। তাঁর মতে, ‘পরকীয়া ছিল গাছমছমে এক শিল্প অভিজ্ঞতা। বলা ভালো, পরকীয়া প্রেমের টানাপোড়েন থেকে সৃষ্টি যাবতীয় কবিতা, ছবি, গান, গল্প, উপন্যাসের মধ্যে ছিল এক বিশেষ শিল্পরস। তা বোধ হয় এবার খানিক কমে যেতে বাধ্য, যদি পরকীয়া আইনত অপরাধ না হয়।’
তবে সুবোধ এও জানালেন যে, ‘এর ফলে একটা ভালো জিনিস হল, পরকীয়া সম্পর্কগুলো সম্মান পেল।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news