Breaking News
Home / TRENDING / মতুয়া সম্মেলনেও উঠে এল নাগরিক পঞ্জীকরণ প্রসঙ্গ

মতুয়া সম্মেলনেও উঠে এল নাগরিক পঞ্জীকরণ প্রসঙ্গ

নিজস্ব সংবাদদাতা,   বনগাঁ:
মতুয়াদের সম্মেলনে বিজেপি নেতাদের কথায় উঠে এল এনআরসি প্রসঙ্গ। এদিন মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠানে বিজেপি নেতা মুকুল রায় বলেন এনআরসি নিয়ে অনেকেই অপপ্রচার চালাচ্ছেন । অযথা মানুষকে উত্তেজিত করে তোলার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেক মতুয়াকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। মুকুল রায় আরও বলেন, শরণার্থী এবং অনুপ্রবেশকারী এক নয়। তৃণমূল এবিষয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। একই কথা উঠে এল কৈলাস বিজয়বর্গীয়র ভাষনেও। এদিন কৈলাস বিজয়বর্গীয় বলেন, মতুয়াদের সকলেই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তিনি বলেন, মতুয়াদের নাগরিকত্ব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাবনা চিন্তা করছেন। তবে শাসক দলের তরফে অনেকেই এনিয়ে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন বিজয়বর্গীয়। উল্লেখ্য, এই মতুয়া মহাসম্মেলনে আসার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।এই ধর্মীয় অনুষ্ঠন থেকে মতুয়ার সদস্য পদ নেওয়ার কথা ছিল তাঁর, ঠাকুর পরিবার সূত্রে এমনটাই খবর। কিন্তু দিলীপবাবুর বিশেষ কাজ পরে যাওয়ায় তিনি এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *