কিশোর ঘোষ:
দাম্পত্যের প্রকৃতির উপর নির্ভর করে পরকীয়ার ভালোমন্দ। এমনটাই মনে করেন ‘হৃদয় অবাধ্য মেয়ে’ মন্দাক্রান্তা সেন। কবির মত খুব পরিষ্কার—‘বিষয়টিকে বাস্তব জীবন অনুসারে ভাবতে হবে আমাদের। আসলে গার্হস্থ জীবনের সঙ্গে পরকীয়া জড়িত।’ তা কীভাবে তাও বুঝিয়ে বললেন গত শতাব্দীর নয়ের দশকের অন্যতম পরিচিত কবি।
বললেন, ‘স্বামী-স্ত্রী দুটিতে মিলে সংসার যেখানে সুখী সেখানে পরকীয়া মোটেই ভালো নয়। পরকীয়া সেই সংসারে অযাচিত অসুখ নিয়ে আসে।’ এই সঙ্গে মন্দাক্রান্ত উল্টো দিকটিও বলতে ভুললেন না। এই সঙ্গে তাঁর মত, ‘সংসার যেখানে অসুখী। স্বামী-স্ত্রীর মধ্যে যেখানে প্রকৃত সম্পর্ক নেই। জোর করে তারা এক ছাদের তলায় আছে। এমন ক্ষেত্রে পরকীয়া মুক্তির ডানা এনে দেয়। স্বপ্ন সম্ভাবনার জানলা খুলে দেয়।’
অতএব সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় যাই বলুক। মন্দাক্রান্তা সেনের মতামত হল ‘দাম্পত্যের উপর নির্ভর করে পরকীয়া স্বাগত নাকি স্বাগত নয়। আইন দিয়ে তার বাছবিচার করা যাবে না বোধ হয়।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news