Breaking News
Home / TRENDING / সোশ্যাল মিডিয়ায় সুবোধকে আক্রমণ, অভিযোগ সাইবার ক্রাইমে

সোশ্যাল মিডিয়ায় সুবোধকে আক্রমণ, অভিযোগ সাইবার ক্রাইমে

নিজস্ব সংবাদদাতা:

সমসাময়িক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি তিনি। তাঁর কাব্যের জনপ্রিয়তা ঈর্ষণীয়। মুখে মুখে ফেরে তাঁর কবিতা ‘ঘুষ’, ‘রুপমকে একটি চাকরি দিন’, ‘মনিপুরের মা’। পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার। কবিতা আকাদেমির সভাপতি ও বাংলা ভাষায় সাহিত্য অকাদেমির আহ্বায়কও তিনি।

সম্প্রতি সম্মাননীয় সেই কবি ও অধ্যাপককে আক্রমণ করা হয় সোশ্যাল মিডিয়ায়। মৃণ্ময় ভৌমিক নামের এক ব্যক্তি সুবোধ সরকারের একটা ছবি পোস্ট করেন, একই পোস্টে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন তিনি কবিকে। ছবিটিতে দেখা যায়—রাস্তার ধারে জুতো পালিশ করাচ্ছেন সুবোধ সরকার।

মৃন্ময় ভৌমিকের পোস্টের পরিপ্রেক্ষিতে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছে তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি মণিশঙ্কর মণ্ডল। উল্লেখ্য, মণিশংকর কলকাতা বিশ্ববিদ্যালয়ে সুবোধ সরকারের কবিতা নিয়ে গবেষণা করেছেন। সুবোধ ঘনিষ্ঠদের মতে, বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সুবোধ সরকারকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। তবে এই আক্রমণ রাজনৈতিক।

জানা গিয়েছে, আইনি পদক্ষেপ নিতে রাজি ছিলেন না সুবোধ সরকার। কিন্তু বিষয়টা ক্রমাগত বেড়েই চলছে দেখে শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *