নিজস্ব সংবাদদাতা
স্বপ্নের ফর্মে রয়েছেন বিরাট কোহলি। চলতি বছরে স্পর্শ করেছেন একের পর এক রেকর্ড। মাঝেমধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। কিন্তু তার মধ্যেও রান মেশিন চালিয়ে যান। ওটা থামে না। রান করেন বলে সমালোচনা পাত্তা দেন না। পাত্তা দিতে পছন্দ করেন না কোহলি।
চলতি সিরিজেও ছন্দে রয়েছেন। বৃহস্পতিবার বক্সিং ডে টেস্টে নিজেকে ফের মেলে ধরেছেন বিরাট। শতারন না পেলেও যা রান করেছেন দলের কাজে লেগেছে। ৮২ রানের যে ইনিংস খেলেছেন, খুবই মূল্যবান। এই রানের সঙ্গে তৈরি হয়েছে আরও একটি রেকর্ড। এক বছরে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি রানের মালিক তিনিই। সেইসঙ্গে টপকে গেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার দ্রাবিড়কে। ২০০২ সালে দ্রাবিড় করেছিলেন ১১৩৭ রান। সেটাকে টপকে গেলেন বিরাট। বিরাটের পকেটে ২০১৮ সালে ১১৩৮ রান।
বিদেশির মাটিতে বিরাট, দ্রাবিড়ের পর তিন ও চারে রয়েছেন মহিন্দার অমরনাথ এবং সুনীল গাভাসকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news