নীল বণিক:
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রামায়ণ পড়ার পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাম নবমীর অস্ত্র মিছিলে মুখ্যমন্ত্রীর নিষেধ থাকে। অথচ মহরমের অস্ত্র মিছিলে মুখ্যমন্ত্রীর কোনও আপত্তি নেই। রাম নবমীর দিনে অস্ত্র মিছিলের কারণ জানতে রাজ্যের মুখ্যমন্ত্রীর রামায়ণ পড়া উচিত বলে জানান দিলীপ ঘোষ।
বুধবার উত্তরবঙ্গের রায়গঞ্জে আইন অমান্য কর্মসূচীতে অংশগ্রহন করতে এসে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ আরও বলেন, মুখ্যমন্ত্রী অবশ্য বর্তমানে রামায়ণ পড়ার সময় পাবেন না। ২০১৯-এর পর তিনি প্রচুর সময় পাবেন রামায়ণ পড়ার। তখন কালিঘাটে নিজের বাড়িতে বসে সারাদিন রামায়ণ পড়বেন। এইসঙ্গে দিলীপের কটাক্ষ, মুখ্যমন্ত্রীকে রামায়ণ পড়ার ব্যবস্থা বিজেপি কর্মীদের করতে হবে।
বিজেপির রাজ্য সভাপতি এদিন বলেন, ২০১৯-এর জন্য এখন থেকেই ময়দানে নামতে হবে। রাজ্য সরকার বিজেপির গণতন্ত্র যাত্রা বাতিল করেছে। তাই বলে মানুষের মন থেকে বিজেপিকে বার করতে পারেনি।
উল্লেখ্য, বুধবার রায়গঞ্জে বিজেপির আইন অমান্য আন্দোলনে বিজেপি কর্মীদের সঙ্গে ফের পুলিশের ধস্তাধস্তি হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news