Breaking News
Home / TRENDING / ওয়াটার বাস পরিষেবার উদ্বোধনে তৃণমূল নেতারা, ডাক পেলেন না বিজেপি বিধায়ক শুভ্রাংশু

ওয়াটার বাস পরিষেবার উদ্বোধনে তৃণমূল নেতারা, ডাক পেলেন না বিজেপি বিধায়ক শুভ্রাংশু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এলাকার উন্নয়নমূলক কাজে বিরোধী দলের বিধায়কদের বাদ দেওয়ার ঘটনা কোনও নতুন কিছু নয় পশ্চিমবঙ্গে। এবার বিজেপি (BJP) নেতা মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পুত্র শুভ্রাংশু রায়কে আমন্ত্রণ জানানো হল না তারঁই বিধানসভা এলাকার এক অনুষ্ঠানে। যদিও, অনুষ্ঠানটি ছিল বেসরকারি। মঙ্গলবার হালিশহর থেকে গঙ্গাসাগর ওয়াটার বাস পরিষেবার উদ্বোধন হল বীজপুর বিধানসভা (Bijpur Assembly) এলাকায়। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে। আশ্চর্যজনক ভাবে জনপ্রতিনিধি না হলেও, এই আমন্ত্রণ পেয়েছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির ভট্টাচার্য ও হালিশহর তৃণমূল কংগ্রেসের নেতা সুবোধ অধিকারীকে।

সরকারি অনুষ্ঠানে বিরোধীদলের বিধায়কদের আমন্ত্রণ না জানানোর রেওয়াজ গত ৯ বছরে তৈরি করে ফেলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার বেসরকারি উদ্যোগেও সেই একই পদ্ধতি চালু হয়ে গেল বলে অভিযোগ করেছে বিজেপি। এ প্রসঙ্গে বিধায়ক শুভ্রাংশু রায় (Subhranshu Roy) বলেন, “বিরোধী দলের বিধায়কদের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না। এলাকার উন্নয়নে বিধায়ক তহবিলের অর্থ খরচ করতে দেওয়া হয় না। আপনারা যে অনুষ্ঠানে কথা বলছেন তা একটি বেসরকারি উদ্যোগে করা হয়েছিল। সেখানে পাশের এলাকার বিধায়ককে আমন্ত্রণ জানানোর পাশাপাশি তৃণমূল নেতা ও এমন কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল যারা পুলিশের খাতায় অসামাজিক কাজকর্মে জড়িত। এই ঘটনা থেকে স্পষ্ট তৃণমূল কাদের নিয়ে এলাকা দখলের রাজনীতি করছে।”

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে শুভ্রাংশু রায় বীজপুর বিধানসভার তৃণমূল বিধায়ক। ২০১৬ সালেও ওই আসন থেকে জয়ী হন তিনি। কিন্তু, ২০১৭ সালের ৩ নভেম্বর মুকুল রায় বিজেপি-তে যোগ দিলে পরিস্থিতি বদলে যায়, তৃণমূলে থাকলেও ধীরে ধীরে সরকারি অনুষ্ঠান থেকে বাদ পড়তে থাকেন শুভ্রাংশু। ২০১৯ সালের লোকসভা ভোটের পর পিতার হাত ধরে শুভ্রাংশু যোগ দেন বিজেপি-তে। তারপর থেকেই তাঁর বিধায়ক তহবিলের খরচ করে দেওয়া হয় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *