Breaking News
Home / TRENDING / লকডাউন শেষ হয়েছে, করোনা নয়, উৎসবের মরসুমে দেশবাসীকে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

লকডাউন শেষ হয়েছে, করোনা নয়, উৎসবের মরসুমে দেশবাসীকে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“লকডাউন শেষ হয়েছে, করোনা নয়।” মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন তিনি বলেন, “কখনওই ভাববেন না করোনা শেষ হয়ে গিয়েছে। লকডাউন শেষ হয়েছে। কিন্তু ভাইরাস নয়। উৎসবের দিনগুলিতেও সাবধানে এবং সতর্কতা মেনে চলতে হবে।” মোদি আরও বলেন, “ভারতে করোনা সংক্রমণ এখন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমরা কিছুতেই পরিস্থিতিকে হাতের বাইরে চলে যেতে দিতে পারি না।” ব্রিটেন, আমেরিকা, ব্রাজিল, স্পেনের উদাহরণ দিয়ে মোদী বলেন, “অনেক দেশে করোনা সংক্রমণ একেবারে নীচের দিকে চলে গিয়েছিল। কিন্তু সচেতনতার অভাবে সেই সমস্ত দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। জব তক দাওয়াই নেহি, তব তক ঢিলাই নেহি।” প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে দশেরা উপলক্ষেও সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে। তাই এদিন দেশবাসীকে সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ভ‌্যাকসিন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “সারা পৃথিবীজুড়ে মানবতাকে বাঁচানোর কর্মযজ্ঞ চলছে। বিজ্ঞানীরা গবেষণা করছেন ভ্যাকসিন আবিষ্কারের জন্য। আমাদের দেশের বিজ্ঞানীরাও অক্লান্ত পরিশ্রম করছেন। ভ্যাকসিন আবিষ্কার হলে প্রত্যেক নাগরিকের কাছে কী ভাবে তা পৌঁছে দেওয়া হবে তার রূপরেখা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার তৈরি করেছে।” তিনি আরও বলেন,“এখন বহু মানুষ রাস্তায় বেরচ্ছেন, কাজে যাচ্ছেন, জীবনে একটা গতি এসেছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে আবার যাতে এই গতি থমকে না যায়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *