Breaking News
Home / TRENDING / তীর্থস্থান অধিগ্রহণ মামলা : সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুব্রহ্মণ্যম স্বামী

তীর্থস্থান অধিগ্রহণ মামলা : সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুব্রহ্মণ্যম স্বামী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন সুব্রহ্মণ্যম স্বামী (Subhramanium Swami)। ভারতীয় জনতা পার্টির নেতা সুব্রহ্মণ্যম স্বামী উত্তরাখান্ড হাইকোর্টের ২১ জুলাই ২০২০ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। প্রসঙ্গত চারধাম এবং ৫১টি তীর্থস্থান অধিগ্রহণের আবেদন খারিজ করে দেয় উত্তরাখণ্ড হাইকোর্ট। সেই সঙ্গে হাইকোর্ট দেবস্থানাম আইনের বৈধতাও বহাল রাখে।
প্রসঙ্গত এই আইনের দ্বারা রাজ্য মন্দিরগুলির মালিকানা পাবে। বোর্ডের হাতে থাকবে মন্দিরের সমস্ত সম্পত্তির দায়ভার, বোর্ড সেই সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবে এবং মন্দিরকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে। কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী,যমুনোত্রী এই চারটি মন্দিরকে একত্রে চারধাম বলা হয়ে থাকে।

সুব্রহ্মণ্যম স্বামী যুক্তি দেখিয়ে ছিলেন এই ধামের সঙ্গে যুক্ত সকল উপাসকরা ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আর এরাই মন্দিরের মালিকানার দায়িত্ব পরিচালনা করছেন। হাইকোর্ট এ বিষয়ে রায় দিয়েছিল শৈব এবং বৈষ্ণবরা কোন ধর্মীয় উপাসক নন। আর এরপরই হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি একটি পিটিশনে লেখেন হাইকোর্টের এই রায় মন্দির পরিচালনা করার জন্য মন্দিরের স্বায়ত্তশাসন অথবা মন্দিরের স্বাধীনতাকে অস্বীকার করে। তিনি আরো লেখেন হাইকোর্টের এই রায় মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করেছে, এটি মন্দিরের স্বায়ত্তশাসন কে উপেক্ষা করছে। ভারতীয় সংবিধানের ২৫,২৬ এবং ২৯(১) দেওয়া হিন্দু নাগরিক ও সম্প্রদায়সহ সকল নাগরিককে দেওয়া মৌলিক অধিকার অমান্য করেছে।

হাইকোর্টের এই রায় সাংবিধানিক আইনের অপব্যবহার করছে। হাইকোর্টের এই দিন সনাতন ধর্মকে হিন্দু ধর্মীয় সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দিতেও অস্বীকার করে। এদিনের রায় হাইকোর্ট বলে হিন্দুদের কোন আলাদা ধর্মীয় সম্প্রদায় নেই। এই বক্তব্যের পাল্টা জবাবে তিনি বলেন হাইকোর্ট দেবস্থান আইনের বৈধতা বজায় রাখতে গিয়ে খুব বড়োসড়ো একটি ভুল পদক্ষেপ নিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *