নিজস্ব প্রতিনিধি।
সন্দেহ আগেই হয়েছিল। সন্দেহের আগুনে ঘৃতাহুতি করলেন বিজেপি নেতা সুব্রমণিয়ম স্বামী (Subhramaian Swami)। আইবি অফিসার অঙ্কিত শর্মার (Ankit Sharma) ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট উল্লেখ ছিল যে অঙ্কিতকে চার ঘন্টা ধরে ছোরার আঘাত করে করে হত্যা করা হয়েছিল। মাথাও থেতলে দেওয়া হয়ে ছিল। খুনের এই ধরনেই একটি ইঙ্গিত লুকিয়েছিল। ইঙ্গিতটা হল এই, যে চুড়ান্ত মাত্রায় ব্যক্তিগত শত্রুতা, দীর্ঘদিনের পুষে রাখা ক্ষোভ, অমানুষিক ঘৃণা ও বিদ্বেষ না থাকলে এমন ভাবে হত্যা করা যায় না।

ঠিক সেই কথাই বলেছেন স্বামী। নিজের টুইট হ্যান্ডেলে লিখেছেন, অঙ্কিত খুনে অভিযুক্ত আপ নেতা (অধুনা বহিস্কৃত) তাহের হুসেনের (Tahir Hussain) সঙ্গে বাংলাদেশের কোনও জঙ্গি সংগঠনের যোগ থাকার সম্ভাবনা আছে। আর সেই সম্ভাবনার কথা অঙ্কিত জেনে গিয়েছিলেন এবং হুসেনের পিছনে পড়েছিলেন। স্বামীর আশঙ্কা, অঙ্কিত এমন কিছু জেনে গেছিলেন বলেই অমন নৃশংস ভাবে মৃত্যু বরণ করতে হল তাঁকে। স্বামী তাঁর টুইটে লিখেছেন, তাঁর এই আশঙ্কা যদি সত্য হয় তাহলে এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়।
প্রত্যাশিত ভাবেই হুসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি তাঁকে ফাঁসানো হচ্ছে। তবে যিনি এলাকার কাউন্সিলর এবং এখন বহিষ্কৃত হলেও রাজ্যের শাসক দলের নেতা, তাঁর বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ দায়েরের পরেই তিনি গা ঢাকা দিয়েছেন। যার ফলে তাঁর বিরুদ্ধে সন্দেহ আরও বাড়ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news