নিজস্ব প্রতিনিধি।
মোদি বিরোধিতার নাটক করছেন কেজরীবাল ও মমতা। এই অভিযোগে আপ এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন এআইসিসির (AICC) অন্যতম সাধারণ সম্পাদক তথা অসমের সাংসদ গৌরব গগৈ। শনিবার সন্ধ্যায় একটি টুইট করেন তিনি। সেই টুইটে গৌরব নিশানা করেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) ও সদ্য তৃতীয়বারের জন্য দিল্লির মসনদ দখল করা আপকে। তিনি লিখেছেন, “আপ এবং তৃণমূল সাম্প্রতিক যে পদক্ষেপগুলি নিয়েছে, তাতে বোঝা সম্ভব যে দু’দলই কৌশলগত কারণে নিজেদের নীতির সঙ্গে আপস করেছে। দু’জন মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখেন এমন মানুষদের জন্য এটি ক্ষতিকর। জনগণ বুঝতে পারবেন যে কেবল ভারতীয় জাতীয় কংগ্রেসই তাদের পক্ষে লড়াই করছে এবং ঘৃণা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে।”
Recent actions of AAP and TMC have shown they have compromised principles for tactics. It is a loss for the people who had faith in the two Chief Ministers. People will realise that only the Indian National Congress is fighting for them and standing against hate and fascism.
— Gaurav Gogoi (@GauravGogoiAsm) February 29, 2020
গৌরভ গগৈ বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক। ফলত বাংলার রাজনীতি তাঁর নখদর্পণে রাখতেই হয়। শুক্রবারে ভুবনেশ্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে যোগ দিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাহুল গাঁধী ঘনিষ্ঠ এই নেতার আক্রমণ দিয়ে এআইসিসি মমতা ও কেজরীবালের প্রতি তাদের মনোভাবের কথা জানিয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নীতিশ কুমার বা নবীন পট্টনায়ককে নিয়ে একটি শব্দও ব্যয় করেননি গৌরব গগৈ। কারণ ঘোষিতভাবে নীতিশ কুমার, অঘোষিতভাবে নবীন পট্টনায়ক কেন্দ্রের মোদি সরকারের সঙ্গে সমন্বয় করেই চলছেন। ঘোষিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের বিরোধী। আপ (AAP) বিজেপির বিরোধিতা করে তৃতীয়বারের জন্য দিল্লি দখল করেছে। সম্প্রতি দিল্লির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায়নি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও সমন্বয় গড়েই দিল্লিতে শান্তির পক্ষে সওয়াল করেছেন।
এমন পরিস্থিতিতে গৌরব দাবি করেছেন, তাঁর দল কংগ্রেস একমাত্র সঠিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করেছে। তাই বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসকে জনগণের দল আখ্যা দিয়ে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস ও আপকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news