Breaking News
Home / TRENDING / চিকেন খেলে করোনা! গুজবে ৪০ শতাংশ বিক্রি কমলো মুরগীর

চিকেন খেলে করোনা! গুজবে ৪০ শতাংশ বিক্রি কমলো মুরগীর

নিজস্ব প্রতিনিধি।

করোনা ভাইরাসের (Karona Virus) আতঙ্কে দেশে ব্যাপক মার খাচ্ছে পোলট্রি ব্যবসা। এতটাই মার খেয়েছে যে গোট দেশে ৪০ শতাংশ বিক্রি কমেছে মুরগীর। অবস্থা এতটাই শোচনীয় মুরগীর মাংস নিয়ে গুজবের উৎসস্থল অন্ধ্রপ্রদেশের মন্ত্রী -বিধায়করা সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে মুরগীর মাংস খেয়ে দেখাচ্ছেন।

দীর্ঘদিন ধরেই সোস্যাল মিডিয়ায় গুজব রটছিল যে মুরগীর মাংস খেলে করোনাভাইরাস হয়। এই গুজবের প্রত্যক্ষ প্রভাব এবার পড়ল বাজারে। ব্যবসায়ীদের বক্তব্য গুজবের জেরে মুরগীর দাম পড়ে গিয়েছে ৫০ শতাংশ। গোডরেজ অ্যাগ্রোভেট নামে এক সংস্থার মালিক জানিয়েছেন শুধু বিক্রি নয়, হুহু করে দামও পড়ছে মুরগীর মাংসের। সংস্থার তরফে বিএস যাদবের বক্তব্য যে তাঁরা আগে সপ্তাহে ছয় লক্ষ মুরগীর মাংস বিক্রি করতেন। সংখ্যাটা এখন কমে হাজারে নেমে গিয়েছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মুরগীর প্রজননও কমে যাবে। ফলে কিছুদিনের মধ্যে অবস্থা একটু ঠিক হতে শুরু করলেই মুরগীর দাম চলে যাবে আয়ত্বের বাইরে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *