চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শুভজিৎ চট্টোপাধ্যায়ের দেহের ময়নাতদন্ত করতে হবে। তার পাশাপাশি ময়নাতদন্তের প্রক্রিয়া সমস্তটাই ভিডিওগ্রাফির মাধ্যমে করতে হবে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক। সঙ্গে আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে কেন চিকিৎসা পরিষেবা পেল না ইছাপুরের এই যুবক। একমাত্র সন্তান শুভজিৎকে হারিয়ে বাবা-মা নিরুপায় হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মঙ্গলবার সকালে। যদিও কলকাতা হাইকোর্ট আগামী ২০ জুলাই পর্যন্ত যাবতীয় কাজকর্ম বন্ধ থাকবে বলে নির্দেশিকা জারি করেছিলেন প্রধান বিচারপতি টিভি রাধাকৃষ্ণাণ।
মর্মান্তিক ঘটনার নিন্দায় সরব হয়েছেন রাজ্যের মানুষ। বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতাল ছেলের চিকিৎসার জন্য হন্যে হয়ে ঘুরেও শেষ রক্ষা করতে পারেননি বাবা-মা। অবশেষে মেডিকেল কলেজে ভর্তি হলেও, কিন্তু ছেলেকে বাঁচাতে পারেননি।
ছেলের মৃত্যুর পর চোয়াল শক্ত করে ছেলের দেহ বাড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু সেই পরিকল্পনাতেও জল ঢেলে দিয়ে দেয় করোনা ভাইরাসের মহামারী। ছেলের দেহ কলকাতা মেডিকেল কলেজ থেকে হাতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা বাবা। কি কারনে ছেলের মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত নন মা-বাবা। ছেলেকে শেষবারে দেখার জন্য শীর্ষ আদালত কাছে আবেদন করেন তাঁরা। সেই আবেদনের শুনানিতে রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news