চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
পরিযায়ী শ্রমিকদের সন্তানদের স্কুলে ভর্তি নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য নির্দেশিকা জারি করল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারের সমস্ত স্কুলগুলিতে পরিযায়ী শ্রমিকদের সন্তানদের কোনও ডকুমেন্ট ছাড়াই সরাসরি ভর্তি নিতে হবে।
কোভিড-১৯ পরিস্থিতিতে বিশাল সংখ্যক পরিযায়ী শ্রমিক ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে অনেকে সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাই তাঁদের সন্তানদের স্থানীয় স্কুলে ভর্তি করতে গেলে আধার কার্ড ছাড়া কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না বলে আজ জানিয়ে কেন্দ্রের মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের সন্তানদের কোনও স্কুল ট্রান্সফার সার্টিফিকেট বা হাজিরার খতিয়ান দিতে হবে না।
পাশাপাশি ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, রাজ্য সরকারকে লক্ষ্য রাখতে হবে এই কঠিন পরিস্থিতিতে কেউ শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয়। প্রয়োজন পড়লে যেসব পরিযায়ী ফিরে এসেছেন তাঁদের তথ্য রাজ্য সরকারের কাছ থেকে নেবে স্কুলগুলি। এমনকি দরকার পড়লে ওই পরিযায়ী শ্রমিকেদের ফোন করে সন্তানদের কোথায় পড়াশুনা করছেন, তা খোঁজ নেবে স্কুলগুলি। ।এ ছাড়া আরও বলা হয়েছে, ওই শিশুদের ভর্তি নিয়ে মিড-ডে মিল, বইখাতা ও স্কুল ড্রেসেরও ব্যবস্থা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news