চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
এবার মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানোর দাবি জানালেন বিরোধী দলনেতা। মঙ্গলবার শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তপ্ত হয়ে উঠল বিধানসভা অধিবেশন। মন্ত্রী সভার বৈঠকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে ‘অযোগ্য’দের চাকরি দেওয়ার সুপারিশ করা হয়েছে এই সংক্রান্ত মুলতুবি প্রস্তাব আনে বিরোধী দল।
তবে সঙ্গে সঙ্গে বিচারাধীন বিষয় আলোচনা নয়’ বলে তা খারিজ করে দেন স্পিকার। আর তারপরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। হাউস থেকে বেরিয়ে আসে ।
এর পর মুখ্যমন্ত্রী সহ গোটা ক্যাবিনেটের জেল দাবি করেন বিরোধী দলনেতা। বলেন,”গোটা ক্যাবিনেটের পদত্যাগ চাই, জেল চাই। মন্ত্রিসভা তো বিধানসভার কাছে দায়বদ্ধ। যদিও অবৈধ নিয়োগ নিয়ে কেউ বলেন, মন্ত্রিসভার সুপারিশ অনুযায়ী অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল, তাহলে তার দায় তো মন্ত্রিসভাকে নিতেই হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই ক্যাবিনেটর সবার জেল যাওয়া উচিত।”
এরপর গ্রেপ্তার হওয়া নেতা-মন্ত্রীদের নাম করে চলে স্লোগান দেওয়া শুরু করেন তাঁরা।
এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ”সস্তার রাজনীতি। শুভেন্দুর নাম রয়েছে সিবিআই-এর তালিকায়। তার গ্রেপ্তারি আগে হোক। বিজেপি ভিডিও দেখিয়েছিল। টাকা কে নিয়েছিল? শুভেন্দু। সে যদি বলে, অমুকের বাড়ি যেতে হবে, তাহলে বুঝতে হবে সিবিআই তাদের কথাতেই চলছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news