Breaking News
Home / TRENDING / ছেলের সাহায্য স্বামীকে খুন করে দেহ ২২ টুকরো করল স্ত্রী।

ছেলের সাহায্য স্বামীকে খুন করে দেহ ২২ টুকরো করল স্ত্রী।

চ্যানেল হিন্দুস্থান ন্যাশনাল নিউজ ডেস্ক:

স্বামী নাকি মজে অন্য মহিলার সঙ্গে। আর সেই সন্দেহে স্বামীকে খুন করে দেহ ২২ টুকরো করলেন স্ত্রী। আর এই খুনের কাজে মা’কে সাহায্য করল ছেলে।

সদ্য রাজধানীতে ঘটেছে শ্রদ্ধার খুনের ঘটনা। সেই নারকীয় খুন এখনও তদন্ত চলছে। তারই মধ্যে ফের এই খুনের ঘটনা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে স্ত্রী ও ছেলে। দিল্লীর পাণ্ডবগড়ে স্ত্রী পূনম ও ছেলে দীপককে নিয়ে থাকতেন অঞ্জন দাস। গত জুন মাস নাগাদ এই এলাকা থেকেই দেহের কাটা অংশ উদ্ধার করে পুলিশ।

তদন্তে নেমে সোমবার পুন ম ও দীপককে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃতরা স্বীকার করে খুনের কথা। স্বামী পর মহিলা তে মজে বহুদিন ধরে এই সন্দেহ পুনমের। যা নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত।

আর তার ফলেই খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় অঞ্জনের স্ত্রী ও ছেলে। তারপর খুন করা হয় তাঁকে। করা হয় ২২ টুকরো। রেখে দেওয়া হয় ফ্রিজে।

পরে সময় সুযোগ বুঝে পাণ্ডবনগরের আশেপাশে ছড়িয়ে দেওয়া হয় দেহের টুকরো সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।ধৃত পুনম জানিয়েছেন. ” অঞ্জন সন্তানদের যত্ন নিতেন না। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করত। তাই ছেলে দীপক ছুরি মেরে হত্যা করে অঞ্জনকে।” তবে একাজ পুনম করেনিবলে দাবী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *