মধুমন্তী 
একটি পত্রিকার পুজো সংখ্যার প্রচ্ছদের ছবি নিয়ে চলছে জোর বিতর্ক। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের দাবি অনুযায়ী ছবিটি অশ্লীল, তবে তাতে কোনও অশ্লীলতা খুঁজে পাচ্ছেন না শিল্পী শুভাপ্রসন্ন। এই প্রসঙ্গে বলতে গিয়ে শুভাপ্রসন্ন গোটা ঘটনার বিরোধিতা করার পাশাপাশি তিনি বলেন, “খাজুরহোতে তো কত কিছু রয়েছে। সেখানে কোনও ছবিতেই আবরণ দেওয়া নেই। শুধু তাই নয় সেখানে পুরুষ-নারীর যৌনমিলনও দেখানো হয়েছে। বিজেপি খাজুরহোটা সম্পূর্ণ ঢেকে দিক তাহলে।”
এই বক্তব্যকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ যারা বিজেপি সম্পর্কে বলছেন, তাঁরা তো নিজেরাই এক-একটা চোর। সারদার কেলেঙ্কারি পিঠে লেগে আছে। তাঁরা বিজেপির মতো দলের সম্পর্কে কী বলছে তা মানুষ গ্রহণ করে না। তাঁরা বরং সিবিআই বা ইডির থেকে ছাড়পত্র নিয়ে আসুন যে তাঁরা মুক্ত।”
অন্যদিকে ছবি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। ভারতীয় জনতা পার্টি সবসময় সংবাদমাধ্যমের কোনও কাজে হস্তক্ষেপ করে না। কোনও সংবাদমাধ্যমের লেখা যদি মানুষের ভাবাবেগকে আঘাত করে সেটা তাদের বুদ্ধি ও বিচার দিয়ে দেখা উচিত।”
তাই ছবি-বিতর্ক নিয়ে রাজ্য-রাজনীতি যে বেশ উত্তাল, তা বলাই যায়।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news