সূর্য সরকার।
আগামীকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (Rabindra Bharati University) ছাত্রভোট। দুপুর ১২ টা থেকে ভোট গ্রহণ শুর, শেষ দুপুর দুটোয়। মোট ২৯২টি আসনে ভোট হবে। ইতিমধ্যে ১১টি আসন বাদ দিয়ে, বাকি সব কটি আসনে তৃণমূল ছাত্র পরিষদ জয়ী হয়েছে। ইংলিশ ও ডান্স ডিপারমেন্ট ১১টি আসনে কালকে ভোটগ্রহণ পর্ব হবে। এই ১১টি আসনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়িয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বাম ছাত্র সংগঠন এই ভোটে অংশগ্রহণ করেনি বলে তৃণমূল ছাত্র পরিষদের দাবি। আবার একাংশ ছাত্রের বক্তব্য ইন্ডিপেন্ডেন্ট ছাত্র সংগঠন হিসাবে কিছু বিরোধী ছাত্র সংগঠন প্রতিদ্বন্দ্বিতা করছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news