Breaking News
Home / TRENDING / উপনির্বাচনে কেন হার ? কারণ জানতে তিন কেন্দ্রে নেতাদের পাঠাচ্ছেন দিলীপ ঘোষ

উপনির্বাচনে কেন হার ? কারণ জানতে তিন কেন্দ্রে নেতাদের পাঠাচ্ছেন দিলীপ ঘোষ

নীল রায় :

হারের কারণ জানতে এবার তিন নেতাকে তিন বিধানসভা কেন্দ্রে পাঠাচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্ব। করিমপুরে সঞ্জয় সিং, খড়গপুর সদরে সায়ন্তন বসু ও কালিয়াগঞ্জে রাজু বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হবে বলে জানা গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রতিনিধিদের সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় গিয়ে হারের প্রকৃত কারণ খুঁজতে বলেছেন ওই নেতাদের। তৃণমূলের (TMC) কাছে এই অপ্রত্যাশিত হার কোনোভাবেই হজম করতে পারছে না পদ্ম শিবির। তাই হারের ময়নাতদন্ত করেই পৌরসভা নির্বাচনের রণনীতি তৈরি করতে চায় বিজেপি।

তিন উপনির্বাচনে হেরে ‘ঘরে-বাইরে’ বেজায় চাপে সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। খড়গপুর সদর আসন আবার তাঁরই ছেড়ে যাওয়া আসন। ফলে বেজায় চাপে পড়েছেন তিনি। তাঁর নেতৃত্ব পড়েছে প্রশ্নের মুখে। খড়গপুরে এক প্রকার জোর করেই প্রেমচাঁদ ঝাঁ-কে প্রার্থী করেন দিলীপ। ভুল প্রার্থী চয়নের খেসারত দিতে হয়েছে গেরুয়া শিবিরকে। আবার দিলীপের ইচ্ছেতেই করিমপুরে প্রার্থী হয়েছিলেন বহিরাগত জয়প্রকাশ মজুমদার। প্রার্থী ঠিক করতে দলের কারো মতামতকে গুরুত্ব দেননি বিজেপি সভাপতি। এমনটাই অভিযোগ উঠেছে রাজ্য বিজেপির অন্দরে। যা এক প্রকার মুখ বুজে হজম করতে হচ্ছে মেদিনীপুরের সাংসদকে।

ভুল প্রার্থী ও এনআরসি আতঙ্ক থেকেই বিজেপি প্রার্থীদের হার ! প্রাথমিকভাবে এমনটাই রিপোর্ট পেয়েছে রাজ্য বিজেপি। কিন্তু, এছাড়াও কোন কোন দুর্বলতায় তিন আসনে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে বিজেপিকে। তাও জানতে চেয়েছে কেন্দ্রীয় বিজেপি (BJP) নেতৃত্ব। তাই ওই তিন নেতাকে সাতদিনের মধ্যে দিলীপ ঘোষের কাছে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *