Breaking News
Home / TRENDING / রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

সূর্য সরকার।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, সোমবার নবান্নের (Nabbana) ১৪ তলার কনফারেন্স হলে এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী পুলিশ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসাররাও। থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিআইজিও।

রাজ্যের বেশকিছু অঞ্চল সীমান্ত লাগোয়া। প্রধানত সীমান্তবর্তী জেলাগুলির ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। কাঁটাতার পেরিয়ে দুষ্কৃতীরা রাজ্যে অনুপ্রবেশ করছে কিনা অথবা এলাকায় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখতে আগেই পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যয়। সেই নির্দেশ কতটা কার্যকর হয়েছে, সোমবারের বৈঠকে সে বিষয়ে রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি, রাজ্যের শিল্পাঞ্চলগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও নির্দেশ দেবেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। অন্যদিকে, জঙ্গলমহলে ফের মাওবাদীরা​ মাথা তুলে দাঁড়াচ্ছে কিনা সে বিষয়েও খোঁজখবর নেবেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *