Breaking News
Home / TRENDING / রাহুলের তিরুপতি দর্শন নিয়ে জল্পনা

রাহুলের তিরুপতি দর্শন নিয়ে জল্পনা

ভাস্কর মান্না :

লোকসভা ভোট দোরগোড়ায়। আর লোকসভা ভোটের আগে হিন্দু ভাবাবেগে কাজে লাগাতে ময়দানে নেমে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। এতদিন অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে। এবার কংগ্রেস ঘরানার রাজনীতিতে ভোটের আগে রাহুলের হিন্দুত্বের মুখোশ বেরিয়ে এল।

এদিন দু’ঘণ্টা ধরে প্রায় সাড়ে তিন হাজার সিঁড়ি ভেঙে তিরুপতি মন্দিরে পূজো দেন কংগ্রেস সভাপতি। তার সঙ্গে ছিলেন ভাগ্নে রেহান ও অন্ধ্রপ্রদেশের কংগ্রেস নেতৃত্ব। প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধী দু’বার এই মন্দিরে এসেছিলেন। এরপর রাহুলের আগমন এক নতুন মাত্রা যোগ করল। কারণ দক্ষিণের রাজ্যগুলোতে কর্ণাটক ছাড়া কংগ্রেসের সেভাবে ভোটব্যাঙ্ক নেই। ফলে বিজেপির আগে নিজেকে হিন্দুত্বের দাবিদার হিসেবে তুলে ধরলেন রাহুল। তবে রাহুলের এই কর্মকাণ্ড নিয়ে চিন্তিত নয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, ভোট এলেই রাহুল নিজেকে সব থেকে বড় হিন্দু প্রমাণ করতে চান। ভোটের সময় রাহুলের নিজের গোত্রের কথা মনে পড়ে। নিজেকে পৈতা ধারী ব্রাহ্মণ বলে উল্লেখ করে।

উল্লেখ্য, হিন্দুত্বের মন পেতে এর আগে কৈলাস তীর্থ ভ্রমণ করেছিলেন রাহুল। এমনকি রাজস্থান ও মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের আগে রাহুলকে মন্দিরে মন্দিরে ঘুরতে দেখা গিয়েছিল। এছাড়া রাজস্থানে যজ্ঞও করেছেন তিনি। সম্প্রতি রাহুল ও প্রিয়াঙ্কা একসঙ্গে উত্তর প্রদেশের একটি মন্দিরে পুজো দিয়ে রোড শো শুরু করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *