Breaking News
Home / TRENDING /  মেয়র যা বললেন তা হজম হচ্ছে না গোয়েন্দাদের

 মেয়র যা বললেন তা হজম হচ্ছে না গোয়েন্দাদের

নীল বণিক :

টাকা নিয়েছিলেন কিনা তাঁর মনে নেই!
মেয়রের এই ভুলে যাওয়ার তত্ত্ব হজম করতে পারছে না সিবিআই। সিবিআই সুত্রে এমনটাই খবর।
সাত ঘণ্টা জেরা করে মেয়ক শোভন চট্টোপাধ্যায়ের কাছ থেকে যা যা বার করা গেছে তাই নিয়ে সন্ধেবেলাই কাটাছেঁড়া করতে বসে গেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
সাতঘন্টা জেরার পর এদিন নাজেহাল অবস্থা হয় মেয়রের। জেরা শেষে নিজাম প্যালেস ছাড়বার সময তাঁর মুখে চোরা আতঙ্ক দেখেছেন উপস্থিত অনেকেই।
তবে এদিন মেয়র দিনের সব থেকে বড় ধাক্কাটি খেয়েছেন যখন প্রথম পর্যায়ের জেরার শেষে তিনি জানতে পারেন তাঁকে ফের শুক্রবার ডাকা হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেরাতে কোনও ফাঁক রাখতে চাননি। তাঁর জন্যই মেয়রের এক ঘনিষ্ঠকে সামনাসামনি বসিয়ে তাঁকে জেরা করা হয়। কারন ম্যাথু স্যামুযেল জানিয়েছিলেন মেয়রকে টাকা দেওয়ার সময় তাঁর ওই ঘনিষ্ঠ উপস্থিত ছিলেন। তবে তৃনমুলের হেভিওয়েট এই নেতা বৃহস্পতিবার জানান তাঁর টাকা নেওয়ার কথা মনে নেই। সূত্রের খবর সিবিআই-এর বেশ কিছু প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন।
শুক্রবার মেয়রের জন্য আরও কড়া প্রশ্ন অপেক্ষা করছে বলে সিবিআই সুত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *