Breaking News
Home / TRENDING / দলের যুব সংগঠনকে চাঙ্গা করতে নয়া সিদ্ধান্ত সিপিএমের, জেনে নিন কি সেই সিদ্ধান্ত

দলের যুব সংগঠনকে চাঙ্গা করতে নয়া সিদ্ধান্ত সিপিএমের, জেনে নিন কি সেই সিদ্ধান্ত

নীল বণিক

দলের যুবকর্মীদের চাঙ্গা করতে ফের পথে নামছে সিপিএমের যুব সংগঠন। আগামী ১৩ সেপ্টেম্বর ফের লালবাজার ঘেরাও কর্মসূচি নিয়েছে ডিওআইএফআই। লালবাজার কর্মসূচি সফল করতে উঠে পরে লেগেছে বাম নেতারা। পূজোর আগে বামেদের এই ভাবে পথে নামার সিদ্ধান্তে সরগরম রাজ্য রাজনীতি। রাজনৈতিক মহলের একাংশের মত, দেওয়ালে পিঠ ঠেকেছে বামেদের। তৃনমূল বিরোধী যুবরা বেশিরভাগই পদ্মে ভিড়ছেন। এমনকি জেলাতেও যুবরা বাম ছেড়ে বিজেপিতে যোগদান করছেন।  তাই দলের  যুব কর্মীদের রাস্তায় নামিয়ে চাঙ্গা করার কৌশল নিয়েছে বিমান বসু ও সূর্যকান্ত মিশ্ররা। জেলাতে জেলাতে বাম যুবকর্মীরা ইতিমধ্যেই প্রচারে নেমেছেন। কলকাতাতেও তার আগে একটি মিছিল করবে সিপিএমের যুব সংগঠন। ১০ই সেপ্টেম্বর কলকাতার রাজপথে সাতটি বাম যুব সংগঠনকে একসঙ্গে নিয়ে মিছিল করবে সিপিএমের যুব সংগঠন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *