Breaking News
Home / TRENDING / লেগে গেল দুই প্রধানের, বাগান কি ডার্বি খেলবে? দেখুন জলদি

লেগে গেল দুই প্রধানের, বাগান কি ডার্বি খেলবে? দেখুন জলদি

নিজস্ব সংবাদদাতা :

ডার্বির বাকি সপ্তাহ তিনেক। তার আগেই কি তা হলে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে দিল? ইস্টবেঙ্গলের পেনাল্টি পাওয়া নিয়ে ‘ক্ষুব্ধ’ বাগান। ইস্টবেঙ্গল ম্যাাচের পর বাগানের সহ–সচিব সৃঞ্জয় বসুর সোশ্যাল সাইটে পোস্ট ঘিরে ময়দান উত্তাল। লেখেন, ‘সার্কাস নামক কলকাতা লিগ না খেলা অনেক ভাল। গত বছর বিগ সার্কাস ম্যাচ না খেলায় কোনও আপশোস নেই।’ তা শুনে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের গলায় বিদ্রুপের সুর, ‘টুম্পাই (সৃঞ্জয় বসু) ফুটবলটা হেব্বি বোঝে। তাই এমন কমেন্ট করেছে। এর বেশি কিছু বলব না।’ ‘সার্কাস লিগ’ নিয়ে আইএফএ সচিব উৎপল গাঙ্গুলি মুখ খোলেননি। গতবার মোহনবাগান ডার্বি খেলেনি। এবারও কি জল সেদিকে গড়াচ্ছে? আচমকাই সৃঞ্জয়ের এরকম বিতর্কিত মন্তব্যে ময়দানের বটতলায় তেমনই জল্পনা শুরু হয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউবচ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *