Breaking News
Home / TRENDING / নন্দিতা রায়ের জন্মদিনে শুভেচ্ছা বার্তার ঝড়, কবে মুক্তি পাবে রক্তবীজ?

নন্দিতা রায়ের জন্মদিনে শুভেচ্ছা বার্তার ঝড়, কবে মুক্তি পাবে রক্তবীজ?

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেস্ক-

বহু বার একসাথে জুটি বেঁধে একেরপর এক মনমুগ্ধকর ছবি উপহার দিয়েছেন তারা। আজ পরিচালক নন্দিতা রায়ের জন্মদিন। সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি পোস্ট করে তার সহকর্মীর শুভেচ্ছা বার্তা। শিবপ্রসাদ মুখোপাধ্যায় লিখলেন, ‘শুভ জন্মদিন ম্যাডাম ডিরেক্টর। আমার আশার আলো।’ সেই সঙ্গে তিনি শেয়ার করে নিয়েছেন নন্দিতা রায়ের দুটি ছবি। এছাড়াও তাঁদের প্রযোজনা সংস্থা উইন্ডোজ পাতা থেকে শুভেচ্ছাবার্তা শেয়ার করে নেওয়া হয়েছে পরিচালকের জন্য।

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02ceN8rfyG5WgCBUytPPVeYvCYXYKtGgmtbQgeD4MXHQ3BLqex1cPCLkkB9ipFb626l&id=100044331074523&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f

সোশ্যাল মিডিয়ায় আজ নন্দিতা রায়ের জন্মদিন উদযাপন করতে গিয়ে শেয়ার করে নেওয়া হয়েছে টুকরো সব শ্যুটিংয়ের ছবি। সেখানে কখনও তাঁকে পরিচালনা করতে দেখা যাচ্ছে শিল্পীদের, কখনও আবার তিনি গল্পে মাতছেন বন্ধুদের মতোই। শেষ দেওয়া হয়েছে নন্দিতার কেক কাটার একটি ছোট্ট ভিডিও। এটি শেয়ার করে বার্তা, ‘শুভ জন্মদিন ক্যাপ্টেন। এভাবেই আমাদের আগলে রাখবেন।’

আপাতত নতুন ছবি রক্তবীজ নিয়ে ব্যস্ত নন্দিতা ও শিবপ্রসাদ দুজনেই। ‘রক্তবীজ’-এ এক‌ই পর্দায় দেখা যাবে মিমি চক্রবর্তী , আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদারের, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য্য, অম্বরীশ ভট্টাচার্য্য ও দেবাশীষ মণ্ডল। সদ্য শান্তিনিকেতনে শ্যুটিং শিডিউল শেষ করে ফিরেছেন তাঁরা। কলকাতায় কিছুটা অংশের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আজ থেকে আবার কলকাতায় বাকি অংশের শ্যুটিং হওয়ার কথা ‘রক্তবীজ’-এর।

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02p53xHE4bakMnn98Unft4g1z1nSVs2nDNAXsJNHucSaf6TBezZjWzsLNmH8DJioWZl&id=100044331074523&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f

সবকিছু ঠিকঠাক থাকলে ‘রক্তবীজ’ ছবিটি পুজোর সময় মুক্তি পাওয়ার কথা। থ্রিলার ঘরানার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে। এর আগে একসঙ্গে একাধিক কাজ করেছেন এই দুই তারকা। তবে জুটি হিসেবে বড়পর্দায় দেখা যায়নি তাঁদের। ছবির মুখ্য চরিত্রে মিমি ও আবির থাকলেও, সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই দুই বয়সজ্যেষ্ঠ তারকাকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *