Breaking News
Home / TRENDING / ব্যর্থ মধ্যস্ততাকারীরা, ৬ অগস্ট থেকে প্রতিদিন শুনানি অযোধ্যা মামলার

ব্যর্থ মধ্যস্ততাকারীরা, ৬ অগস্ট থেকে প্রতিদিন শুনানি অযোধ্যা মামলার

ওয়েব ডেস্ক:

ব্যর্থ মধ্যস্ততাকারীরা। অগত্যা আগামী ৬ আগস্ট থেকে প্রতিদিন সুপ্রিম কোর্টে শুনানি হবে অযোধ্যার রাম মন্দির-বাবরি মসজিদ মামলার। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে জমা দেওয়া মধ্যস্ততাকারীদের রিপোর্টৈ মেলেনি কোনওরকম সমাধান সূত্র। ফলে শুক্রবার তিন সদস্যের প্যানেলের রিপোর্টে পর্যালোচনা করে মামলার শুনানির সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, গত ৮ মার্চ অযোধ্যা মামলার মধ্যস্থতার জন্য একটি প্যানেল তৈরী করে দেয় সুপ্রিম কোর্ট। তিন সদস্যের প্যানেলের নেতৃত্বে ছিলেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এফএম কালিফুল্লা। এছাড়াও ছিলেন ধর্মগুরু রবিশঙ্কর এবং অভিজ্ঞ আইনজীবি শ্রীরাম পঞ্চু।

এদিকে গত ১১ জুলাই মধ্যস্থতা প্রক্রিয়ার রিপোর্ট চান সুপ্রিম কোর্টের বিচারপতিরা। ২৫ জুলাই থেকে নিয়মিত শুনানির মাধ্যমে এ বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানানো হয়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর পাঁচ সদস্যের বেঞ্চ ১৮ জুলাই তিন সদস্যের মধ্যস্থতা প্যানেলকে ১ আগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল। সেই মতো রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্ট পর্যালোচনার পরেই আজ শুনানির সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *