চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কলকাতায় (Kolkata) আজ মেঘলা আকাশ ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। সোমবার রাত থেকেই দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তর প্রদেশ ও বিহারে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ছত্তিশগড়ের ওপর দিয়ে রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। মাঝারি থেকে ভারি বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির প্রকোপ বাড়বে উত্তরবঙ্গে। রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। ঝড় বৃষ্টির প্রভাব এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা নামল সাত ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গল বুধ ও বৃহস্পতি এই তিন দিন ঝড়ের গতিবেগ যেমন বাড়বে তেমনি দু’এক জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ঝড়ের গতিবেগ কোথাও কোথাও ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে।উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news