নিজস্ব সংবাদাতা:
সরকারি কর্মচারীদের দীর্ঘ দিনের অস্বস্তির অবসান হতে চলেছে এবার। বিশেষত রাজ্য সরকারি কর্মচারীদের। কারণ কর্মীরা যাতে অবসরের পরে পরেই তাদের যাবতীয় সুযোগ সুবিধা পান সে বিষয়ে তৎপর হল রাজ্য সরকার। এই মর্মে রাজ্য সরকারী কর্মীদের অবসরের ৬ মাস আগেই অবসর সংক্রান্ত ফাইল তৈরির নির্দেশ দিল কর্তৃপক্ষ। এই নির্দেশ দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। আগামী ৬ মাসের মধ্যষ যারা অবসর নেবেন তাদের চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠানোর নির্দেশ দিল অর্থ দপ্তর। সংশ্লিষ্ট দপ্তরকে সিডি বা মেল করে অর্থ দপ্তরকে পাঠাতে হবে তথ্য।
এছাড়াও আগামী ২ বছরের মধ্যেগ যারা অবসর নেবেন তাদের ফাইলও এখন থেকেই তৈরি করার নির্দেশ দিল রাজ্য। সূত্রের খবর, অবসর পরবর্তী সময়ে অবসরকালীন সুযোগ সুবিধা পেতে যাতে কর্মীদের কোনও অসুবিধা না হয়, পাশাপাশি কোনও ধরনের আইনি জটিলতার সম্মুখীন যাতে হতে না হয় রাজ্য সরকারি কর্মচারীদের, তার জন্য ই আগে থেকে ফাইল তৈরীর নির্দেশ দিল অর্থ দপ্তর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news