নিজস্ব সংবাদদাতাঃ
বুধবার বিজেপি ডাকা বনধের দিন গোটা রাজ্য দেখেছিল কীভাবে গুমা স্টেশনের রেলগেটে বনধ সমর্থনকারী মহিলা বিজেপি কর্মীকে লাথি মারা হয়েছিল। লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছিল তৃণমুল নেতা আরশাদ উজ্জামান। এবার সেই অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানান হল জাতীয় মহিলা কমিশনে। ইতিমধ্যে কমিশন অভিযোগ করেছে।
উল্লেখ্য, যে ওই দিন বনধের সমর্থনে ওই মহিলা কর্মী আরও জনাকয়েক বিজপি সমর্থক রেল অবরোধ করছিল। তখনই পুলিশের সামনে তৃণমূল নেতা আরশাদ ও আরও কয়েকজন তৃণমূল কর্মী বিজেপি সমর্থকদের উপর চড়াও হয়। প্রথমে হুমকি তাতে কাজ না হলে মারধোর শুরু করে। যে ভিডিও ভাইরাল হয়ে যায় শোস্যাল মিডিয়া৷সাধারণ মানুষ চরম নিন্দা করেন ঘটনার৷ পাশাপাশি রাজ্য বিজেপি নেতৃত্ব দলের কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়কে পুরো বিষয়টি জানায়৷ সব দেখে দোষী তৃণমূল নেতার শাস্তির দাবি তোলেন তিনি৷ এরপরই ঘটনা জানানো হয় জাতীয় মহিলা কমিশনে৷
জাতীয় মহিলা কমিশন সেই অভিযোগ নথিভুক্ত করেছে৷ এদিন কমিশনের সম্পাদিকা রেখা শর্মা টুইট করে বিষয়টি স্পষ্ট করেন৷ টুইটে উল্লেখ জাতীয় মহিলা কমিশন ঘটনা খতিয়ে দেখার জন্য রাজ্য পুলিশের ডিজিকে জানিয়েছে৷ প্রয়োজনে পুলিশ পাঠিয়ে গোটা ঘটনা জানতে বলা হয়েছে৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news