Breaking News
Home / TRENDING / রাজীব কুমারের ওপর থেকে উঠতে পারে রাজ্য সরকারের হাত! জল্পনা প্রশাসনিক মহলে

রাজীব কুমারের ওপর থেকে উঠতে পারে রাজ্য সরকারের হাত! জল্পনা প্রশাসনিক মহলে

সূর্য সরকার।

রাজীব কুমারের মাথার ওপর থেকে কী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত উঠতে চলেছে? নবান্ন সূত্রে খবর, এবিষয়ে প্রশাসনিক পদক্ষেপ শুরু করেছে আধিকারিকরা। খবর মিলেছে, রাজীবকে তাঁর পদ থেকেও সরানো হতে পারে। বর্তমানে তিনি রাজ্য পুলিশের এডিজি সিআইডি পদে রয়েছেন।‌মেদিনীপুর সফর সেরে মুখ্যমন্ত্রী কলকাতা ফিরলে এবিষয়ে সিদ্ধান্ত ঘোষণার সম্ভবনা রয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার সিবিআইয়ের জালে ধরা দেবেন কি রাজীব ? মঙ্গলবার কলকাতা হাইকোর্টের মন্তব্যের পরেই সরকারের তরফে তোড়জোড় শুরু হয়েছে বলে খবর। কারণ হাইকোর্ট রাজীব কুমারকে আত্মসমর্পণ করার পরামর্শ দিয়েছে। তারপরই রাজীব কুমার নিয়ে ভাবতে শুরু করেছে প্রশাসন। তবে কেউ কেউ এমন খবরকে বলছেন রাজনৈতিক খেলা।

রাজীব কুমারের ওপর থেকে সব রকম রক্ষাকবচ সরিয়ে নিতে পারে রাজ্য সরকার। কারণ, এবার যদি কলকাতা হাইকোর্ট রাজীবের জামিন নামঞ্জুর করে, তাহলে বেপাত্তা কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারে রাজ্য সরকার। সর্বশেষ সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলমোহরের অপেক্ষায় রাজ্য প্রশাসনিক কর্তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *