Breaking News
Home / TRENDING / আদালতের রায় জমির মালিকের পক্ষে, তবু মাঠের দাবিতে প্রতিবাদ, চাঞ্চল্য কোন্নগরে

আদালতের রায় জমির মালিকের পক্ষে, তবু মাঠের দাবিতে প্রতিবাদ, চাঞ্চল্য কোন্নগরে

প্রসেনজিৎ ধর:

আদালতের রায় জমির মালিকের পক্ষে গেলেও এলাকার খেলার মাঠটিকে ছাড়তে রাজি নয় স্থানীয়রা। তারা এদিন স্থানীয় তৃণমূল নেতাদের নিয়ে যেই মাঠ নিয়ে টানাপোড়েন সেই মাঠে নেমে প্রতিবাদ দেখালেন। সব মিলিয়ে চাঞ্চল্য ছড়াল কোন্নগর পুরসভার হাতির কুল এলাকার এক নম্বর ওয়ার্ডে।

হাতির কুলের এক নম্বর ওয়ার্ডের এই মাঠটি গত পঞ্চাশ বছর ধরে খেলার মাঠ হিসেবেই পরিচিত। এই মাঠে নানারকম বিচিত্রা অনুষ্ঠান থেকে শুরু করে এলাকার বেশ কয়েকটি স্কুল ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করে থাকে। সম্প্রতি জমির মালিক মালিকানা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন। আদালত মালিকের পক্ষেই রায় দেয়। এদিকে হাতির কুলের মানুষও মাঠ ছাড়তে রাজি নয়। বাসিন্দাদের দাবির পক্ষে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রবীর ঘোষালও।

বুধবার এলাকার কাউন্সিলার মোনালিসা নাগকেও দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে মাঠের দাবিতে প্রতিবাদে সামিল হতে। উপস্থিত প্রতিবাদীদের দাবি, প্রোমোটারদের হাত থেকে বাঁচাতে হবে খেলার মাঠ, বাঁচাতে হবে সবুজকে। মাঠ বাঁচাতে বুধবার বৃষ্টি উপেক্ষা করে ময়দানে নামে এলাকার নবীন থেকে প্রবীনরা। বাদ যাননি বাড়ির মহিলারাও।
এদিন মাঠ বাঁচাও সংগঠনের সভাপতি বিধান ভট্টাচার্য বলেন, যে ব্যক্তি এই মাঠ নিজের সম্পত্তি বলে দাবি করেছেন তিনি মিথ্যে বলছেন। স্থানীয় বাসিন্দা ক্রীড়াপ্রেমী জয়ন্ত চক্রবর্তী বলেন, খেলার মাঠ দখল করা অন্যায়। এলাকায় একটাও মাঠ নেই এই মাঠটাও যদি অসাধু প্রমোটাররা নিয়ে নেয় তাহলে ছেলেমেয়েরা কোথায় খেলবে!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *