নীল রায়।
যে সমস্ত বিদ্যালয়ের ৭০ শতাংশের বেশি সংখ্যালঘু পড়ুয়া, সেখানেই ডাইনিং হল বানাতে হবে। চাপের মুখে সেই নির্দেশ বাতিল করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সরকার অনুমোদিত স্কুলের জন্য এই প্রকল্পের চিঠি জেলায় জেলায় পাঠিয়েছিল রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক দফতর। ঘটনাচক্রে, সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী আবার মুখ্যমন্ত্রীই। শুক্রবার সেই নির্দেশিকা বাতিল করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সেই খবর প্রকাশ করার পরেই হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ঝড় ওঠে বিধানসভাতেও। আর তাতেই এমন পদক্ষেপ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “এই নির্দেশ বাতিল করা হবে। ধর্মের ভিত্তিতে ডাইনিং হল না বানিয়ে সব ছাত্রছাত্রীদের জন্যই ব্যবস্থা হবে।” তিনি আরও বলেন, “বিভিন্ন দপ্তরের সমন্বয়ে নানা কাজ রাজ্যে হয়ে থাকে। সেভাবেই সংখ্যালঘু দপ্তরের টাকায় বিভিন্ন স্কুলে ডাইনিং হল তৈরি হবে। এক্ষেত্রে ধর্মীয় বিভাজন দেখা হবে না।” মুখ্যমন্ত্রী দাবি করেন, এই নির্দেশিকা তিন বছর আগেকার যা রাজ্য সরকার তখনই খারিজ করে দিয়েছিল। নির্দেশিকা প্রকাশ্যে আসার পর রটে যায় কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিদ্যালয়গুলিতে ডাইনিং ফল বানাবে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিধানসভায় এই নির্দেশের বিরুদ্ধে সরব হন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। আব্দুল মান্নান অভিযোগ করেন, “মুখ্যমন্ত্রী কি বিজেপির হাতে তামাক খাচ্ছেন? নাকি তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন যে এই ধরনের নির্দেশিকা জারি করেছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news