প্রসেনজিৎ ধর:
কাটমানি ফেরানোর দাবিতে মন্ত্রীর বাড়ির সামনে ধর্না। শুক্রবার রাজ্যের মন্ত্রী তপন দাসগুপ্তের বাড়ির সামনে বিজেপির হুগলি জেলা ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের নেতৃত্বে ধর্নায় বসে বিজেপি কর্মীরা। এদিন সকাল ১০টা নাগাদ চুঁচুড়ার ফুলপুকুর মোড় থেকে একটি মিছিল করে বিজেপি নেতা কর্মীরা মন্ত্রীর বাড়ির সামনে পৌঁছায়, সেখানে তাঁরা ধর্নায় বসে কাটমানি ফেরানোর দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রায় ৪০মিনিট ধরে চলে এই ধর্না কর্মসূচি।

এদিনের ধর্নায় সুরেশ সাউ ছাড়াও উপস্তিত ছিলেন জেলার ওবিসি মোর্চার সহসভাপতি রাজীব নাগ, ইন্দ্রজিৎ মল্লিক সহ ২০০ গেরুয়া কর্মী। সুরেশ সাউ বলেন, হুগলি জেলার তৃণমূলের ‘ভগবান’ মন্ত্রী তপন দাসগুপ্ত। তিনি এবং তাঁর ভাইকে সব কাজের জন্য এলাকাবাসীকে প্রণামী দিতে হয়। প্রকাশ্যে তৃণমূল কর্মীরা নিলেও, সে টাকা আসলে পৌঁছয় মন্ত্রী ও তাঁর ভাইয়ের পকেটে। সুরেশবাবুর অভিযোগ, আমাদের কাছে এই জেলার বহু মানুষ অভিযোগ করছে, ঠিকাদারি, প্রোমটারি, পুকুর ভরাটের মতো বহু বেআইনি কাজের বখরা পৌঁছয় মন্ত্রীর কাছে। এমনকী টোটো চালক, অটো চালকদের কাছে থেকে যে টাকা তোলা হয়, তাছাড়া সরকারি প্রকল্পের কাটমানি—সবটাই মন্ত্রী তপন দাসগুপ্ত ও তাঁর ভাই পান।
বৃহস্পতিবার বিজেপির ওবিসি মোর্চার নেতারা দাবি করেন, মন্ত্রীকে সকলের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে, নইলে বৃহত্তর আন্দোলন হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Gd kick!!