নিজস্ব সংবাদদাতা:
অভিজ্ঞতার তুলনায় তিনি যে তারুন্যের ওপরই বেশী ভরসা করছেন তা আরও একবার বুঝিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী । সিপি যোশিকে সরিয়ে গৌরব গগৈইয়ের উপর আস্থা রাখলেন রাহুল গাঁধী। সিপি যোশি প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ছিলেন। রবিবার সকালেই এ রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। তার জায়গাতে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুন গগৈইয়ের পুত্র গৌরব গগৈকে রাজ্যের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেন কংগ্রেস সভাপতি । দিল্লি সূত্রের খবর দলে তারুন্যের প্রতিনিধিত্ব বাড়াতেই এই সিদ্ধান্ত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news