নিজস্ব সংবাদদাতা
ফের মমতার ফেডারেল ফ্রন্টকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দূর্নীতিগ্রস্থরা সবাই মিলে জোট গড়ছে। যে জোটের নাম ফেডারেল ফ্রন্ট। জেলে যাওয়ার ভয়েই ফেডারেল ফ্রন্ট করে নির্বাচনে লড়াই করতে চাইছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। কটকে এই ভাষাতেই মমতা বন্দোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্টকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। তার পাশাপাশি কংগ্রেসকেও এক হাত নিয়ে মোদি বলেন, সব দূর্নীতি পরায়ণদের একত্র করেও দুহাজার উনিশে কংগ্রেসের ফেরার কোনও আশা নেই। বরং আরও একটা হারের জন্য কংগ্রেসকে তৈরি থাকার পরামর্শ দেন নরেন্দ্র মোদি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustanhttps://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news